,

বসনিয়ার জঙ্গলে আটকে পড়া বাংলাদেশিরা সহায়তা পেলেন

news-image

প্রবাস ডেস্ক : বসনিয়ার ভেলিকা ক্লাদুসার একটি জঙ্গলে আশ্রয় নিয়েছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকশো উদ্বাস্তুরা। সোমবার তাদেরকে খাবার এবং স্লিপিং ব্যাগ সরবরাহ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের আইওএম।

তারা ইউরোপে অভিবাসী হওয়ার প্রত্যাশায় বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তবর্তী ভেলিকা ক্লাদুসার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। গত কয়েক মাস ধরে তারা সেখানকার একটি জঙ্গলে মানবেতর পরিস্থিতিতে বসবাস করছেন।

সোমবার জাতিসঙ্ঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা আইওএম এর একটি দল আশ্রয় নেয়াদের মানবিক সহায়তা দিয়েছে। দেয়া হয়েছে খাবার ও স্লিপিং ব্যাগ। বাংলাদেশিসহ প্রায় ৬০০ জনকে এই সহযোগিতা করা হয়েছে বলে জানা গেছে।

আব্দুল হান্নান নামে একজন বলেন, এর আগে আমরা কখনো এ রকম সহযোগিতা পাইনি। এই প্রথম দেয়া হয়েছে।

তবে এই বিষয়ে যোগাযোগ করা হলেও সেখানকার আইওএম’র কর্মীরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

উল্লেখ্য, ভেলিকা ক্লাদুসায় আইওএম এর একটি আশ্রয় ক্যাম্প রয়েছে। তবে সেখানে ঢুকার অনুমতি পাচ্ছেন না বলে দাবি করেছেন জঙ্গলে এবং পাশের একটি পরিত্যাক্ত কারখানায় আশ্রয় নেয়া বাংলাদেশিরা। তারা প্রত্যেকেই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ হয়ে এসেছেন বসনিয়াতে। উদ্দেশ্য ক্রোয়েশিয়া হয়ে ইতালি, ফ্রান্সসহ ইউরোপের কোনো একটি দেশে অভিবাসী হওয়া। কিন্তু সীমান্ত পাড়ি দিতে গিয়ে ক্রোয়েশিয়া পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলে তারা দাবি করেছেন সংবাদকর্মীদের কাছে। ইউরোপে আসার জন্য দালালদের কয়েক লাখ টাকা দিয়েছেন বলেও জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য