,

পর্ন ভিডিও ব্যবসা : তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম তদন্ত বিভাগ পর্নোগ্রাফিতে সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, তারা আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সঙ্গে জড়িত।

রাজধানীর শাহজাহানপুর, রামপুরা এবং পল্লবী এলাকা থেকে গত ১৫ অক্টোবর তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বোরহানউদ্দিন (২৬), আব্দুল্লাহ আল মাহমুদ (২৫) এবং অভি হোসাইন (২৫)।

সাইবার ক্রাইম তদন্ত বিভাগ জানিয়েছে, ভুয়া পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার পর শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতো অভিযুক্তরা। তারপর সেসব অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতো তারা।

পুলিশের দাবি, স্থানীয় এবং আন্তর্জাতিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর ফরেনসিক টেস্টের মাধ্যমে বিষয়টির প্রমাণ পাওয়া যায়।

এ ব্যাপারে রমনা থানায় পর্নোগ্রাফি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ইতোমধ্যে দোষ স্বীকার করে আদালতের কাছে ১৬৪৬ ধারায় জবানবন্দি দিয়েছে অভিযুক্তরা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি