,

জন্ম নিয়েই চিকিৎসকের মাস্ক ধরে টান

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে স্থবির পুরো বিশ্ব। বিভিন্ন দেশের আলাদা সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস ও পোশাক থাকলেও এক দিক দিয়ে যেন সবাইকেই মিলিয়ে চলতে হচ্ছে, আর সেটা হলো মাস্ক পরা। যেখানেই চোখ যাচ্ছে, মাস্ক পরা মানুষের আনাগোনা। আর সেটিই বুঝিয়ে দিচ্ছে, বিশ্বের অবস্থা ভালো নয়। সেজন্যই বোধ হয় অজান্তে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল এক নবজাতক।

ভূমিষ্ঠ হওয়ার পরই চিকিৎসকের মাস্ক টেনে ধরল সে। দেখে মনে হচ্ছে, ওই মাস্কের প্রতি প্রবল অনাগ্রহ নবজাতকের। পুরনো এই ছবিটা নতুন করে ভাইরাল হয়েছে।

করোনাভাইরাসের আতঙ্কে থাকা মানুষজন এই ছবি নিয়ে আশা দেখছে। করোনা পূর্ববতী অবস্থায় ফিরে যাওয়ার ইচ্ছা গোটা বিশ্বের মানুষের। যে সময়ে বাড়ির বাইরে পা দেওয়ার সময় এত হিসেব করতে হতো না। ছিল না এতো আতঙ্ক।

ছবিটি যেন সেই সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে নেটিজেনদের এবং আশার আলো দেখাচ্ছে, আবার সুস্থ হয়ে উঠবে পৃথিবী। যখন মাস্ক আর বাধ্যতামূলক থাকবে না।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন দুবাইয়ের একজন গাইনোকোলজিস্ট সামের চিয়াব। তিনি লিখেছেন, ‌আমরা সবাই চাই এই মাস্কটা খুলতে ফেলতে। কেবল একটি মাত্র ইঙ্গিতের প্রয়োজন।

সেই পোস্টটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। শেয়ার করে একজন লিখেছেন, ‌এটাই ২০২০ সালের ছবি। আরেকজন লিখেছেন, ‌এই সময়টা আবার ফিরবে। যেদিন আর মাস্ক পরতে হবে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য