,

নারী রেফারির গায়ে হাত দিয়ে সমালোচনার মুখে আগুয়েরো

news-image

স্পোর্টস ডেস্ক : শনিবার আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচ জয়ের আনন্দ নেই শিবিরে। বরং এই ম্যাচে নারী রেফারির গায়ে হাত দিয়ে সমালোচনার মুখে ম্যানসিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। সহকারি নারী রেফারি (লাইন্সম্যান) সিয়ান মাসে-এলিসের গায়ে স্পর্শ করে জন্ম দেন বিতর্কের।

ঘটনা ঘটে প্রথমার্ধের শেষের দিকে। সিটির মাঠ ইতিদাহে নারী সহকারী রেফারি সিয়ান ম্যাসি-এলিস আর্সেনালের পক্ষে থ্রো-ইনের জন্য পতাকা তোলেন। আগুয়েরো সেটা মানতে পারেননি, তার দাবি ছিল থ্রো-ইনটা সিটির পাওনা।

এ নিয়ে কিছুটা তর্কেও জড়ান আগুয়েরো। এক পর্যায়ে এলিসের কাঁধে হাত রাখেন আগুয়েরো, স্পর্শ করেন পিঠে। ব্যাপারটা পছন্দ হয়নি ওই নারী রেফারির। এক ঝটকায় তিনি সরিয়ে দেন আগুয়েরোর হাত।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে শুরু হয় সমালোচনার ঝড়। আগুয়েরোর এমন কাজ ‘অপেশাদার, লজ্জাকর’ আখ্যা দিয়ে তাকে রীতিমত ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা।

অন্যদিকে ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা আগুয়েরোর সাফাই গেয়ে বলেছেন, ব্যপারটা এত বড় করে দেখার কিছুই হয়নি। হালকাভাবে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ছাড়ুন না এটা। সার্জিও আমার জীবনে দেখা সবচেয়ে ভালো মানুষ। অন্যকিছু নিয়ে সমস্যা বের করুন, এটা নিয়ে নয়।’

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত