,

এএফসি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে কাতারে

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে করোনায় বিঘ্নিত এবারের এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে কাতারে। শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশন- এএফসি’ এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

কভিড-১৯ এর কারণে কয়েক মাসের লম্বা বিরতির পর গালফ দেশটি পুনরায় সফলভাবে শুরু করেছে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের খেলা।

এএফসি’র বিবৃতিতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে ফাইনাল। খেলোয়াড় ও স্টাফদের করোনার সংক্রমণ থেকে দূরে রাখতে সেখানে এরই মধ্যে বায়ো-সিকিউর ‘বাবল’ নির্মাণ করা হয়েছে।

এএফসি’র সাধারণ সম্পাদক উইন্ডসর জন জানিয়েছেন, এশিয়ার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টে ফাইনাল ভেন্যু বাছাই করাটা ছিল ‘কঠিন’।

এশিয়ান চ্যাম্পিয়নস লিগ আসর সাধারণত দুই লেগের ম্যাচের হলেও করোনার কারণে এবার হচ্ছে এক লেগ করেই। করোনার কারণে মার্চ থেকে স্থগিত ছিল টুর্নামেন্টটির খেলা। প্রায় ছয় মাস পর গত মাসে ২০২২ ফুটবল বিশ্বকাপের স্বাগতিক কাতারে পুনরায় শুরু হয় প্রতিযোগিতাটির লড়াই।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই