,

চা শ্রমিকদের বেতন ১৮ টাকা বাড়ল

news-image

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৮ টাকা বেড়ে ১২০ টাকা হয়েছে। চলমান আন্দোলনের মধ্যে টানা ১১ ঘণ্টার বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২ থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়।

তবে চা শ্রমিকরা এ মজুরি পাবে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে। আপাতত চা শ্রমিকদের বকেয়া হিসেবে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

৭ অক্টোবর থেকে থেকে দেশের ২২৮ চা বাগানে মজুরি বৃদ্ধির দাবিতে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছিল চা শ্রমিকরা। পরে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গলের প্রফিডেন্ট ফান্ড অফিসে সমঝোতা বৈঠকে মজুরি বৃদ্ধির প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গলের প্রভিডেন্ট ফান্ড অফিসে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে চা শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশি চা সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে দুর্গাপূজার আগেই চা শ্রমিকদের নতুন মজুরি প্রদানের দাবি জানান নেতারা। অপর দিকে চা সংসদের নেতারা বর্তমান চায়ের বাজারের অবস্থা তুলে ধরে তার ওপর ভিত্তি করে নতুন মজুরির সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন। পরে বৈঠকে সমেঝাতার ভিত্তিতে বেতন বাড়ান হয়।

এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, এখন চা শ্রমিকরা দৈনিক মজুরি ১০২ টাকার বদলে ১২০ টাকা পাবেন। আর এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০১৯ সালের জানুয়ারি থেকে। এখন আপাতত বকেয়া হিসেবে মজুরির সঙ্গে অতিরিক্ত ৩ হাজার টাকা করে চা-শ্রমিকরা পাবেন। এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত হলে বর্ধিত উৎসব বোনাস পাবে চা-শ্রমিকরা।

তবে চা-শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরাম সভাপতি মোহন রবিদাস বলেন, চা শ্রমিকরা দৈনিক মজুরি দাবি করেছে ৩০০ টাকা। আর মালিকপক্ষ দিচ্ছে ১২০ টাকা করে। এ সিদ্ধান্ত অমানবিক, চা শ্রমিকদের নিয়ে নতুন করে আন্দোলনের চিন্তা-ভাবনা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য