,

৫ দেশের বিমানযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু দুবাইয়ের

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশসহ পাঁচটি দেশ হতে টুরিস্ট ভিসা নিয়ে আসা যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে দুবাই কর্তৃপক্ষ।

এখন থেকে ‘রাউন্ড ট্রিম্প’ টিকেট নিয়ে দুবাইতে ঢুকতে হবে বলে বৃহস্পতিবার এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্টরা জানিয়েছে।

গালফ নিউজ জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া কয়েকশ যাত্রীকে মঙ্গলবার থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এরপরেই নতুন নিয়ম কার্যকর করতে এয়ারলাইন্স এং ট্রাভেল এজেন্টকে জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ।

জানা গেছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল থেকে টুরিস্ট ভিসায় আসা যাত্রীদের দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আল মাখতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশ করতে রাউন্ড ট্রিপ (আসা-যাওয়া) টিকেট লাগবে।

এয়ারলাইন কোম্পানিগুলোকে কর্তৃপক্ষ জানিয়েছে, এ পাঁচ দেশ হতে টুরিস্ট ভিসায় আসা যেসব যাত্রীর কাছে রিটার্ন টিকেট থাকবে না, তাদেরকে ফেরত পাঠানো হবে। তাদের ফেরত পাঠানোর ব্যয় বহন করতে হবে এয়ারলাইনসগুলোকেই।

ট্রাভেল এজেন্টরা জানিয়েছে, এসব দেশের টুরিস্ট ভিসার যাত্রীদের কাছে অন্তত দুই হাজার দেরহাম থাকতে হবে বলেও তাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে দুবাইতে ভারত ও পাকিস্তানের দূতাবাস জানিয়েছে, রিটার্ন টিকেট সঙ্গে না থাকায় দুই দেশের কয়েকশ যাত্রীকে দুবাই থেকে ফেরত পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য