,

করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্র ১০০ ভেন্টিলেটর দেবে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : কভিড-১৯-এর চিকিৎসায় যুক্তরাষ্ট্র কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে অন্তত ১০০টি অত্যাধুনিক ভেন্টিলেটর দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গ্যাস অ্যানালাইজার মেশিন হস্তান্তর অনুষ্ঠানের পর এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের যেকোনো দুর্যোগে যুক্তরাষ্ট্র পাশে দাঁড়িয়েছে। কভিড-১৯ মোকাবিলা করতেও বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে অত্যাধুনিক অন্তত ১০০টি ভেন্টিলেটর বুঝিয়ে দেবে দেশটি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ অন্যান্য কর্মকর্তা। আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ঢাকা সফররত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন এডওয়ার্ড বিগান ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্যান্য কর্মকর্তা।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে দুটি গ্যাস অ্যানালাইজার মেশিন হস্তান্তর করেন বিগান ও মিলার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য