,

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র

news-image

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকা সফররত স্টিফেন ই বিগান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্টিফেন বিগান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে। এ সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার।

বুধবার ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট (উপপররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই বিগান। তিনদিনের ঢাকা সফরের প্রথমদিন সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। ১৪-১৬ অক্টোবর ঢাকা সফর করবেন বিগান।

বিগান বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তার এ সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একই ভিশন উন্মুক্ত, অন্তর্ভুক্তমূলক ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গড়ে তোলা ও কোভিড-১৯ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর