,

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস-২০২০ শুরু করা হয়েছে। অক্টোবর মাসের পুরোটা সময় জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলার ২১টি ইউনিয়নে মোট ২৪২ জন কর্মীর মাধ্যমে গ্রামীণ সড়কের সংস্কার কাজ করা হবে জানিয়েছেন নবীনগর উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০১ অক্টোবর) উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নে একটি সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে কাজের উদ্বোধন করেন, উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) বিপুল চন্দ্র বণিক এর সার্বিক তত্ত্বাবধানে লাউরফতেহপুর ইউনিয়নে ‘বাঁধন সেলাই সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম। এলজিইডি হতে প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন মহিলাদের নিয়ে গঠিত সমিতি পরিদর্শনকালে তিনি সকল সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের