,

বাচ্চা মিয়া ঘোড়ার পিঠে চড়ে ‘ভিক্ষা’ করেন

news-image

লালমনিরহাট প্রতিনিধি : বাংলায় প্রবচন আছে- ‘ঘোড়ায় চড়িয়া মর্দ্দ হাঁটিয়া চলিল’। ঠিক সেরকম না হলেও- ‘ঘোড়ায় চড়িয়া মর্দ্দ ভিক্ষা করিতে গেল’-এ কথারই বাস্তব উদাহরণ হচ্ছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের বাচ্চা মিয়া (৬৭)। তিনি ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন।

অবশ্য বাচ্চা মিয়ার ঘোড়ায় চড়ে ভিক্ষাবৃত্তির একটা কারণও আছে। বয়সের ভারে হাঁটতে পারেন না বলে তাকে ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে হয়। আর এভাবে ভিক্ষা করে পরিবারের ভরণ-পোষণ মেটান তিনি।
Read more

তার দুই মেয়ে, এক ছেলে রয়েছে। তারপরও শেষ বয়সে কেউ তার খোঁজখবর রাখেন না। তাই জীবনের তাগিদেই বাচ্চা মিয়াকে ভিক্ষাবৃত্তিতে নামতে হয়। কারণ এ বয়সে তাকে কাজ দেওয়ার মতো কেউ নেই।

গত ৫ বছর আগে ভিক্ষার টাকা জমিয়ে ঘোড়া কেনেন বাচ্চা মিয়া। ঘোড়ায় চড়েই মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করেন তিনি। প্রতিদিন ভিক্ষা করে তার আয় হয় ৩শ’ থেকে ৪শ’ টাকার মতো। এতে বেশ ভালোই চলছে বাচ্চার সংসার।

ভিক্ষাবৃত্তি বেছে নেওয়ার বিষয়ে জানতে চাইলে বাচ্চা মিয়া বলেন, ‘কেউ কি আর ইচ্ছা করে ভিক্ষা করে? কেউ কি আর ইচ্ছা করে ভিক্ষুকের জীবন বেছে নেয়! বাধ্য হয়েই এ পেশাতে আসতে হয়েছে আমায়!’

তিনি আরও বলেন, ঘোড়াটাই তার সন্তান। শেষ বয়সে মা-বাবা যেমন সন্তানদের অবলম্বন ভাবে, ঘোড়াটাও তার কাছে তাই। ঘোড়াটা আছে বলেই ঘরে চুলো জ্বলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য