,

লোকেশ রাহুলের নতুন রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির দেওয়া দুই সুযোগকে কাজে লাগিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে নতুন রেকর্ডই গড়ে ফেললেন। তিনিই প্রথম ভারতীয় যিনি আইপিএলে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক।

দুবাইতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এই ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে রাহুল ঝড়ে ২০৬ রান করে পাঞ্জাব। ইনিংসের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত ক্রিজে থেকে ৬৯ বলে ১৩২ রানের ইনিংস খেলেন পাঞ্জাব অধিনায়ক। ৮৩ ও ৯০ রানের সময় কোহলি ক্যাচ মিস করেন রাহুলের।

১৩২ রানের এই ইনিংসে ছয়ের মার ছিল ৭টি আর চার ছিলো ১৪টি। রাহুল বেশি তোপ দেগেছেন প্রোটিয়া স্পিডস্টার ডেইল স্টেইনকে। স্টেইন তার চার ওভারে রান দেন ৫৭টি। এক রহুল ছাড়া পাঞ্জাবের কোনো ব্যাটসম্যানই ৩০ রানের ঘর পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে নিকোলাস পুরানের ব্যাট থেকে।

অজি হার্ডহিটার ব্যাটসম্যান গ্ল্যান ম্যাক্সওয়েল ৫ রানের বেশি করতে পারেননি। ৮ বলে ১৫ রান করে রাহুলের সঙ্গে অপরাজিত ছিলেন করুণ নায়ার। বোলিংয়ে কৃপণ ছিলেন একমাত্র যুজবেন্দ্র চাহাল। তিনি চার ওভারে ২৫ রান দিয়ে নেন ১টি উইকেট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট