,

ধর্ষণে অভিযুক্ত মামুনকে অব্যাহতি

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ধর্ষণের অভিযোগ ওঠায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসান আল মামুনকে সাময়িক অব্যাহতি দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্র অধিকার পরিষদ। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, কেন্দ্রীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান এবং রাফিয়া সুলতানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার ও সোমবার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে লালবাগ ও কোতোয়ালী থানায় মামলা হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা নিরূপণে এবং সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, এখানে হাসান আল মামুন ও অপর চারজনসহ পাঁচজনের কথা বলা হয়েছে, যারা আমাদের সংগঠনের। আর নাজমুল হাসান সোহাগ সংগঠনের নয়। সোহাগ বিভিন্ন সময় তাদের সাথে আন্দোলন করেছে। তবে বিসিএস কেন্দ্রিক পড়াশুনার কারণে সংগঠনের বিষয়ে আগ্রহী ছিলো না।

২১ ও ২২ সেপ্টেম্বর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা এবং বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে রাজধানীর লালবাগ ও কোতোয়ালী থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরর একজন শিক্ষার্থী।

মামলার বাদী বলেন, একই বিভাগে পড়া এবং ছাত্র অধিকার পরিষদের কাজে থাকার কারণে হাসান আল মামুনের সঙ্গে তার ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠে। এর সুযোগ নিয়ে মামুন চলতি বছরের ৩ জানুয়ারি তার লালবাগের বাসায় নিয়ে তাকে ‘ধর্ষণ’ করেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা