,

সিরাজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : কুয়েতে মানবপাচারকারীচক্রের হোতা সিরাজ উদ্দিন ওরফে আমির হোসেন গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে। শুধু নিজে নন, তাঁর ছেলে আতিকুল ইসলামও এই অপকর্মে জড়িত।

কুয়েতে থাকা প্রবাসীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন সিরাজ। পরে বাংলাদেশে থাকা তাঁদের আত্মীয়দের কুয়েতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতেন। কেউ আগ্রহী হলে সিরাজ নিজেই কুয়েত থেকে সংশ্লিষ্ট ব্যক্তির স্বজনদের ফোন করতেন। অগ্রিম হিসেবে টাকাটা দিতে হতো দেশে থাকা তাঁর ছেলে আতিকুলের ব্যাংক অ্যাকাউন্টে। আর এভাবেই তাঁরা মানব পাচার করতেন কুয়েতে।

সিরাজ উদ্দিন গত ১৮ আগস্ট সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে অনেক ভুক্তভোগীই একের পর এক অভিযোগ নিয়ে আসছেন রাজধানীর মালিবাগে সিআইডির দপ্তরে। সর্বশেষ গত বৃহস্পতিবার সিরাজ ও তাঁর ছেলে আতিকুলের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী রায়হান প্রধান অভিযোগ করেন, তাঁর চাচাতো ভাই শরীফের এক মামা থাকেন কুয়েতে। শরীফকে ফ্রি ভিসায় কুয়েতে নিয়ে আসার প্রস্তাব দেন সিরাজ। মামা তাতে রাজি হলে সাড়ে সাত লাখ টাকা দাবি করা হয়। শরীফ রাজি হলে সিরাজ তাঁর ছেলে আতিকুলের মোবাইল নম্বর দেন। পরে শরীফকে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলেন আতিকুল। কুয়েতে পৌঁছার পর শরীফ জানতে পারেন, তাঁকে দেওয়া ভিসাটি অবৈধ। শরীফ এখন কুয়েতে মানবেতর জীবন যাপন করছেন।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফারহান কালের কণ্ঠকে বলেন, ‘সিরাজকে গ্রেপ্তারের পর অনেকেই অভিযোগ নিয়ে আসছেন। আমরা সেসব খতিয়ে দেখছি।’

জানা গেছে, সিরাজ উদ্দিন কুয়েতে দায়ের হওয়া এক মামলার সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় কুয়েতের এক নাগরিক গ্রেপ্তার হয়ে কারাগারে সাজা ভোগ করলেও সিরাজ কৌশলে দেশে পালিয়ে এসেছিলেন। পরবর্তী সময়ে বিদেশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে সিআইডি।

সিআইডির জিজ্ঞাসাবাদে সিরাজ স্বীকার করেন, কুয়েতে মানবপাচারের উদ্দেশ্যে তিনি একটি চক্র গড়েন। এই চক্র ৯ শতাধিক মানুষকে পাচার করেছে। আর তাদের কাছ থেকে আদায় করা হয়েছে জনপ্রতি ছয় লাখ বা তারও বেশি টাকা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা