,

মাদরাসা ছাত্র হত্যায় ৪ জনের ফাঁসি

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মাদরাসা ছাত্র ও মুদি দোকানি মুসা শিকদার হত্যা মামলায় ৪ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ৪ আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিরা হলেন- বনি আমিন শিকদার, রাহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখ। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সিরাজ শিকদার ও তার ভাই জসিম শিকদারকে খালাস দেয়া হয়েছে।

আইনজীবীরা জানান, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে পুলিশ মুসা শিকদারের মরদেহ উদ্ধার করে। মুদি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মুসাকে আসামিরা শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছিল।

এ ঘটনায় নিহতের বাবা মুস্তাকিম শিকদার ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় হত্যা মামলা রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী ৬ জনকে আসামি করে ২০১৯ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য