,

দেশে ফিরলেন সাকিব আল হাসান

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জানা গেছে, আপাতত বনানীর বাসায়ই থাকবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। করোনাভাইরাস পরীক্ষা করানোর পর ফল ‘নেগেটিভ’ এলে শুরু হবে তার মাঠে ফেরার প্রস্তুতি।

এর আগে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। যার মেয়াদ শেষ হবে আগামী ২৮ অক্টোবর। ফলে আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এই অলরাউন্ডার।

নিষেধাজ্ঞার নিয়ম অনুযায়ী, বিসিবির কোনো ধরনের সুযোগ-সুবিধা তিনি ব্যবহার করতে পারবেন না। সাকিব তাই বেছে নিয়েছেন তার বেড়ে ওঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে। সেখানেই নিবিড়ভাবে চলবে তার অনুশীলন।

অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারবেন না সাকিব, তাকে যেতে হবে পৃথকভাবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান কিছুদিন আগে বলেছেন, দ্বিতীয় টেস্ট থেকেই খেলানো হবে সাকিবকে। নিষেধাজ্ঞা শেষের দুই সপ্তাহ আগেই এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার ভাবনা আছে। সে ক্ষেত্রে তিনি অনুশীলন করবেন আলাদা করে।

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। এপ্রিলের শেষ দিকে পৃথিবীর আলোয় আসে তার দ্বিতীয় সন্তান। পরিবারের সঙ্গে এই দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট