,

ধনুক নয়, সরলরেখার মতো রংধনু!

news-image

অনলাইন ডেস্ক : ধনুকের মতো বাঁকা হবে রংধনু, সবাই এমনটাই দেখতে অভস্ত। কিন্তু ইংল্যান্ডের এক সৈকত শহরে সরলরেখার মতো সোজা রংধনুর দেখা পাওয়া গেল।

ইংল্যান্ডের সৈকত শহর ডেভনের টোর্কিতে এমন রংধনুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল।

ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের উপর সমান্তরাল ভাবে রঙের কয়েকটি স্তর তৈরি করেছে। ‘টোরবে ইন পিকচার্স’ নামে এক ফেইসবুক পেজে দু’টি ছবি পোস্ট হয়েছে। সেখনেই দেখা যাচ্ছে, একটি ইয়টের পিছনে রংধনুর মতো রঙের সমারোহ।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, তিনি সকালে পোষা কুকুরকে নিয়ে বেড়াতে বেরিয়ে এই দৃশ্য দেখেন।

কিন্তু অনেক নেটিজেন এটিকে একটি ফেক ছবি হিসেবে ভেবেছেন। রংধনু এ্মন সমান্তরাল হতে পারে না বলে মনে করেন তারা। কিন্তু আবহবিদরা জানিয়েছেন, এটি সম্ভব। যখন প্রচণ্ড বাতাস হলে পানি থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উঠতে থাকে, তখন কখনও কখনও এই ঘটনা ঘটে। প্রচণ্ড ঝড়বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেলেও এমনটা হয়।

তবে এমন ঘটনা এই প্রথম নয়, ২০১৭ সালের মার্চে ব্রিস্টলে এবং ২০১৩ সালে প্যারিসে প্রচণ্ড বৃষ্টির পর এমন রংধনু দেখা গিয়েছিল বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট