,

সি আর দত্তের মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়েছে।

সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার সকালে মরদেহ মন্দির চত্বরে আনা হয়, রাখা হবে দুপুর ১২টা পর্যন্ত।

এর আগে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সি আর দত্তের মরদেহ।

মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে তার মরদেহ বনানীর ডিওএইচএসের বাসায় নেওয়া হয়। সেখানে বনানী সোসাইটির আয়োজনে শ্রদ্ধা জানানো হয়। পরে আনা হয় ঢাকেশ্বরী মন্দিরে। এখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেবে।

রাজধানীর বাসাবো-সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে হবে সি আর দত্তের শেষকৃত্য। এর আগে সেনাবাহিনী তাকে সম্মান জানাবেন।

করোনাভাইরাসের কারণে জাতীয় শহীদ মিনার ও হবিগঞ্জের প্রোগ্রাম বাতিল করা হয়েছে।

এ বিষয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সোমবার বলেন, “চলমান করোনা পরিস্থিতির কারণে তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হচ্ছে না। তবে মঙ্গলবার তাকে গার্ড অব অনার দেওয়া হবে ঢাকেশ্বরীতে। সেখান থেকে মরদেহ যাবে সবুজবাগের বরদেশ্বরী শ্মশানে। ওখানে সাড়ে ১১টা থেকে ১২টার দিকে তাকে গান স্যালুট দেবে আর্মি। তারপর মরদেহ দাহ করা হবে।”

গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সি আর দত্ত। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান