,

আরও একদিনের রিমান্ডে ওসি প্রদীপ

news-image

কক্সবাজার প্রতিনিধি : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে চতুর্থবারের মতো একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একইভাবে প্রদীপের পক্ষের আইনজীবীর দায়ের করা জামিন আবেদনটিও নাকচ করে দিয়েছেন বিচারক।

সোমবার বেলা দুইটার দিকে র‌্যাবের একটি দল তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) আদালতে তোলে।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলাম অধিকতর তথ্যের স্বার্থে আরও একদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করেন।

এরপর প্রদীপকে র‌্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রদীপকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছিল।

এদিকে আহসানুল হক হেনার নেতৃত্বে আইনজীবী প্যানেল প্রদীপের জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

গত শুক্রবার (২৮ আগস্ট) একই আদালত প্রদীপ কুমার দাশ, পরিদর্শক (বরখাস্ত) লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য