,

৮ লাখ ছাড়াল বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা

news-image

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৩১ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৩ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৩ হাজার ২০০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৮১৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৭ লাখ ৯ হাজার ৬৭৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭৯ হাজার ২০০ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৭ লাখ ৯৬ হাজার ৭২৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৩৬ হাজার ৪৮৮ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১ হাজার ৪৫৪ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ হাজার ৬১০ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৩৪ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৭৩ হাজার ৩৬৮ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫৫ হাজার ৯২৮ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৪৬ হাজার ৯৭৬ জন। আর মৃতের সংখ্যা ১৬ হাজার ১৮৯ জন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩১ লাখ ২৭ হাজার ৪১৮ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৬ লাখ ৭০ হাজার ৭৫৫ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (২২ লাখ ২০ হাজার ৭৯৯ জন)।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট

গাজীপুরে ইবনে সিনা কারখানায় আগুন, কাজ করছে ৬ ইউনিট

কক্সবাজারে রিসোর্টের টয়লেটে মিলল ৪ মরদেহ, নিহত ১০

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫, একই পরিবারের ৪ জন

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না