,

চরের জমি দখল নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ উপজেলায় করতোয়া নদীর চরের জমি দখলকে কেন্দ্র দুই গ্রæপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৩ জন আহত হয়েছে । এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

আহতরা হলো- ইউপি সদস্য -শাহানুর আলম ( ৪২), জাহাঙ্গীর আলম ( ৩০), আবু তাহের ( ৪৫), খোরশেদ ( ৩৬), মজিদ ( ৪৮), ইয়াকুব ( ৩৮), আব্দুর বারী ( ৪৬), শাজাহান ( ৩৯), মিস্টার আলী ( ৫৫), আরিফুল ( ২৮), আব্দুর রহমান ( ৫৯), মাকসুদা বেগম ( ৩০)ও নবম শ্রেণীর ছাত্র আল মাসুম।

আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত ইউপি সদস্য শাহানুর আলম, আবু তাহের ও আব্দুর রহমানকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুরের করতোয়ার চরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই চরের ১ একর বিবাদমান জমির দখল করাকে কেন্দ্র করে ওই এলাকার আব্দুল মজিদ ও আব্দুর বারীর লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। বৃহস্পতিবার সকালে আব্দুল মজিদ লোকজনসহ ওই জমির দখল নিতে গেলে আব্দুর বারী ও তার লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য