,

সেব্রিনা ফ্লোরা স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ পেয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২০ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে।

মহামারির এই সময়ে এবং স্বাস্থ্য অধিদফতর নিয়ে নানা সমালোচনার ভেতরে নতুন অতিরিক্ত মহাপরিচালক হিসেবে তার কাছে প্রত্যাশা কী? জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মীরজাদী সেব্রিনা ফ্লোরা অভিজ্ঞ একজন ব্যক্তি। নিজের দায়িত্ব তিনি ভালোভাবে পালন করবেন এটাই প্রত্যাশা। আইইডিসিআরকে তিনি খুব ভালোভাবে এতদিন নেতৃত্ব দিয়েছেন। করোনার এই সময়ে শুরু থেকে তিনি তার প্রতিষ্ঠানকে যে নেতৃত্ব দিয়ে এসেছেন, সবকিছু তিনি যেভাবে হ্যান্ডেল করেছেন সেটা প্রশংসার যোগ্য। তার প্রতি যে দায়িত্ব অর্পণ করা হলো অভিজ্ঞ হিসেবে পরিকল্পনা করে সেটা তিনি ভালোভাবে করবেন বলে মনে করি।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘নতুন মহাপরিচালক এসেছেন, আরও অনেকেই আসবেন। তারা সবকিছুর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন এটাই আশা করছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য