,

রিজেন্ট ও জেকেজি সম্পর্কে তথ্য দিয়েছেন স্বাস্থ্যের সাবেক ডিজি

news-image

নিজস্ব প্রতিবেদক : রিজেন্ট হাসপাতাল ও জেকেজির করোনা পরীক্ষার প্রতারণার অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আবুল কালাম আজাদ বলেন, ‘রিজেন্ট ও জেকেজি সম্পর্কে আমি যা জানি তা বলেছি।’

স্বাস্থ্য অধিদফতরের অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে কোনও উত্তর দেননি সাবেক এই মহাপরিচালক। বুধবারের (১২ আগস্ট) মতো আজও নিজের দক্ষতা, যোগ্যতা ও নিষ্ঠার কথা বলেন তিনি। একইসঙ্গে কেউ অপরাধ করলে কঠোর শাস্তি দাবি করেন এবং বলেন, ‘এ বিষয়ে তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করবো।’

দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ’র নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

একই অভিযোগে ১২ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এছাড়া নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে ১২ আগস্ট প্রথমদিনের মতো জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য