,

সিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদ বৃহস্পতিবার

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনার সময় থাকা দুই শিক্ষার্থী সিফাত ও শিপ্রা দেবনাথকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব।

বুধবার র‌্যাব সদর দফতরে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, তদন্ত কর্মকর্তা বিচক্ষণতা বিবেচনায় প্রথমে সাক্ষীদের সঙ্গে কথা বলে আসামিদের রিমান্ডে আনতে চাইছেন। তাই ঘটনার সময় থাকা দুই শিক্ষার্থী শিপ্রা ও সিফাতের সঙ্গে র‌্যাবের যোগাযোগ হয়েছে। তাদের আগামীকাল (বৃহস্পতিবার) যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তারা সব সময় উন্মুক্ত থাকবে। তাদের জন্য সময় নির্ধারিত নয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল (মঙ্গলবার) পুলিশের যে তিনজন সাক্ষীকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর বরখাস্তকৃত সাত পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আশিক বিল্লাহ বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে, কোনো রকম চাপ ছাড়াই পেশাদারিত্বের সঙ্গে মামলার তদন্তকাজ করবে র‌্যাব। মূলত হত্যাকেন্দ্রিক যে ঘটনাটি ঘটেছে সেটির তদন্ত করছে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য