,

অমিত শাহ করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।

রোববার বিকালে এক টুইটবার্তায় করোনা আক্রান্তের কথা জানালেন অমিত শাহ নিজেই।

টুইটে তিনি লিখেছেন, ‘উপসর্গ দেখা দেয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। তবে ঝুঁকি না নিতে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’

ভারতে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের দিনেই এমন দুঃসংবাদ এলো দেশটির রাজনৈতিক অঙ্গনে।

টানা চতুর্থ দিনের মতো রোববার ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। শনিবার দেশটিতে ৫৪ হাজার ৭৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। রোববার তা ৫৭ হাজার ছাড়িয়ে যায়। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য