,

ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ডও

news-image

স্পোর্টস ডেস্ক : করোনায় খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়নি নিউজিল্যান্ড। কিছুদিন লকডাউনে থাকার পর জীবনযাত্রা এখন খুবই স্বাভাবিক দেশটিতে। তবুও ক্রিকেট মাঠে ফিরবে কি না সেটা অনিশ্চিতই ছিল। অবশেষে মাঠে ফিরছে নিউজিল্যান্ডের ক্রিকেট। দেশটির শীর্ষস্থানীয় ক্রিকেটাররা লিঙ্কনে হাই পারফরম্যান্স ইউনিটে শুরু করতে যাচ্ছে ‘স্কোয়াড ট্রেনিং’।

আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘শীর্ষস্থানীয় ক্রিকেটারদের মোট ৬টি দলে ভাগ করা হয়েছে। এই ৬টি দল আলাদা আলাদাভাবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে।’

মার্চের দ্বিতীয়ার্ধেই করোনা মহামারির কারণে নিউজিল্যান্ডে ক্রিকেট বন্ধ হয়ে যায়। চারমাসেরও বেশি সময় অনুপস্থিত থাকার পর অবশেষে ক্রীকেটীয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশটি।

নিউজিল্যান্ড ক্রিকেটের ইস্যু করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলতি সপ্তাহেই নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় পুরুষ এবং নারী ক্রিকেটাররা লিঙ্কনের হাই পারফরম্যান্স ইউনিটে স্কোয়াড ট্রেনিংয়ে ফিরছে। মোট ৬টি দলে ভাগ করা হয়েছে এই ট্রেনিং ক্যাম্পকে। শীত আসা পর্যন্ত (সেপ্টেম্বর) তারা অনুশীলন চালিয়ে যাবে।’

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সাউথ আইল্যান্ড এবং ওয়েলিংটন ভিত্তিক ব্ল্যাক ক্যাপ্স এবং হোয়াইট ফার্নস এই সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করবে কেন্টারবুরি হাবে। এরপর দ্বিতীয় বৃহৎ অনুশীলন অনুষ্ঠিত হবে ১৯ জুলাই থেকে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে।’

আজই (সোমবার) অনুশীলন শুরু করে দিয়েছে টম ল্যাথাম, হেনরি নিকোল, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল। অধিনায়ক কেন উইলিয়ামসন এই ব্যাচের সঙ্গে যোগ দেবেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির