,

সৌরভের মন্তব্যের মূল্য নেই : পিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা সংকটের কারণে এবারের এশিয়া কাপ ‘বাতিল হয়ে গেছে’ বলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি যে মন্তব্য করেছেন তার কোনো মূল্য নেই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি’র এক মুখপাত্র।

নিজের জন্মদিন উপলক্ষে বুধবার ইনস্টাগ্রামে এক সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, “ডিসেম্বরে আমরা প্রথম পূর্ণাঙ্গ সিরিজ শুরু করব। সেপ্টেম্বরে এশিয়া কাপ ২০২০ বাতিল হয়ে গেছে।”

অবশ্য এ বিষয়য়ে আয়োজক পাকিস্তান, এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিষয়টি নিয়ে বিসিসিআই’র সভাপতির মন্তব্য করার কোনো মানে নেই বলে জানালেন পিসিবি’র মিডিয়া বিষয়ক পরিচালক সামিউল হাসান বার্নি। তার মতে, কেবল এশিয়ান ক্রিকেট কাউন্সিল- এসিসি’র সভাপতিই এ ধরনের সিদ্ধান্তের কথা জানাতে পারেন।

সামিউল হাসান বলেন, “সৌরভ যে বক্তব্য দিয়েছেন, সেটা কোন প্রভাব ফেলবে না। সে যদি সে প্রতি সপ্তাহে এমন মন্তব্য করে, তাহলে কথার কোন মূল্য থাকে না।”

“এশিয়া কাপের সিদ্ধান্ত এসিসি নেবে। ঘোষণাটা একমাত্র এসিসি প্রধান নাজমুল হাসান দিতে পারেন। আমাদের জানা মতে, আগামী এসিসি সভার দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি।”

বর্তমানে এসিসি’র প্রধান হিসেবে দায়িত্বে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির