,

নতুন অতিথিকে সঙ্গে নিয়ে রুট খেলা দেখছেন

news-image

স্পোর্টস ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট, ১১৬ দিন পর আজ থেকে আবারো শুরু হলো। ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনে অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

দেশের মাটিতে ক্রিকেটের পুর্নজন্ম হলেও, দলের সাথেই নেই ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট। অনাগত সন্তানের মায়ের পাশে থাকতেই সিরিজের প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রুট।

আর গতকালই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ইংলিশ অধিনায়ক রুট। রুটের স্ত্রী ক্যারি কট্রেল এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আলফ্রেড উইলিয়াম নামে রুটের তিন বছরের এক ছেলে আছে।

দল থেকে দূরে থাকলেও, জাতীয় দলের সতীর্থদের শুভ-কামনা জানাতে ভুল করেননি রুট। টিভি সেটের সামনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের শুভ কামনা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বড় ছেলে ও সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন রুট।

সেই ছবিতে সতীর্থদের উদ্দেশ্যে রুট লিখেছেন, ‘গুড লাক বয়েজ। আমরা ম্যাচটা দেখবো এবং সব দিক দিয়ে সমর্থন দিবো।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির