,

বিসিবি সভাপতির অস্ত্রোপচার রাতেই

news-image

স্পোর্টস ডেস্ক : লন্ডনের একটি হাসপাতালে আজ রাতে অস্ত্রোপচার হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। প্রোস্টেটের সমস‌্যা চরম আকার ধারণ করায় তার অস্ত্রোপচার করাতে হচ্ছে। এমন তথ্য নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেছেন, ‘বোর্ড প্রধানের শারীরিক অবস্থা ভালো আছে। আজ বাংলাদেশ সময় রাতে তার অস্ত্রোপচার হবে। এমনিতে কোনও সমস্যা নেই।’

করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে বিসিবি সভাপতি দেশের ক্রিকেটার, সাধারণ মানুষ এবং ক্রিকেটের বাইরের অ‌্যাথলেটদের পাশে ছিলেন। গণমাধ‌্যমেও তার কম-বেশি উপস্থিতি ছিল। শেষবার ক্রিকেট নিয়ে কথা বলেছেন জাতীয় ক্রীড়া পরিষদে। সেদিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে দেশের ২৩টি ফেডারেশনের অসহায় ক্রীড়াবিদদের জন্য ৫০ লাখ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন নাজমুল হাসান।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির