,

শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : সার্জিও রামোসের একমাত্র গোলে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এ জয়ে স্প্যানিশ লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল জিনেদিন জিদানের শিষ্যরা। এদিন দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল আদায় করে নেন রিয়াল অধিনায়ক রামোস।

রোববার (০৫ জুলাই) বিলবাওয়ের মাঠ সান মামেস ব্যারিয়াতে আতিথেয়তা নিতে যায় রিয়াল। তবে প্রথমার্ধ অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি সফরকারীরা। দ্বিতীয়ার্ধে বিলবাও ফুটবলার দানিয়েল গার্সিয়া কারিয়ো নিজেদের বক্সে মার্সেলোকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ড দেখেন গার্সিয়া। আর সেখান থেকে ৭৩ মিনিটে গোল আদায় করে নেন ডিফেন্ডার থেকে গোল মেশিনে বনে যাওয়া রামোস।

এনিয়ে জাতীয় দল স্পেন ও রিয়ালের হয়ে টানা ২২টি পেনাল্টি থেকে গোল করলেন রামোস। আর করোনার কারণে বন্ধ থাকার পর লিগ শুরু হলে ৭ ম্যাচে ৫ গোল করেন তিনি। এছাড়া লা লিগায় ১৯৯৩–৯৪ মৌসুমের পর প্রথম সেন্টারব্যাক হিসেবে ন্যূনতম ১০ গোলের দেখা পেলেন রামোস। এর আগে তা করেছিলেন রিয়ালেরই সাবেক অধিনায়ক ফার্নান্দো হিয়েরো।

লিগে ৩৪ ম্যাচে ২৩ জয়, ৮ ড্র ও ৩ হারে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করল গ্যালাকটিকোরা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির