বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মান কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের বুন্দেসলিগা শিরোপা আগেই নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। এবার জার্মান কাপের শিরোপাও জিতে নিল বাভারিয়ানরা। লেভারকুজেনকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখলো বায়ার্ন।

গত আসরেও জার্মান কাপ জিতেছিল তারা। এটি তাদের রেকর্ড ২০তম শিরোপা। সেই সঙ্গে বুন্দেসলিগা ও জার্মান কাপ মিলে বায়ার্নের এটি ১৩তম ঘরোয়া ডাবল জয়। পাশাপাশি টানা ২৬ ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড ধরে রাখলো হ্যান্স ফ্লিকের দল। এছাড়া টানা ১৭ ম্যাচে জয়ের আরেকটি রেকর্ড গড়লো বায়ার্ন।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে ম্যাচের ১৬তম মিনিটে বায়ার্নকে ফ্রি-কিক থেকে এগিয়ে দেন ডেভিড আলাভা। ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্গে নাব্রি। এই ব্যবধান ধরে রেখে প্রথমার্ধ শেষ করে জার্মান জায়ান্টরা।

বিরতি থেকে ফিরে ৫৯তম মিনিটে দূর-পাল্লার শটে বায়ার্নকে তৃতীয় গোল এনে দেন রবার্ট লেভানডভস্কি। পরে নির্ধারিত সময়ের এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন এই পোলিশ স্ট্রাইকার। জোড়া গোলে চলতি মৌসুমে বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোল পার করলেন লেভা।

লেভারকুজেন অবশ্য ম্যাচে ফিরতে চেষ্টার কমতি রাখেনি। ৬৩তম মিনিটে বেন্দারের গোল ব্যবধানটা ৩-১ করেছিল তারা। নির্ধারিত সময়ের যোগ করা পঞ্চম মিনিটে পেনাল্টি কিক থেকে আরেকটি গোল শোধ দিয়েছিলেন কাই হাভার্জৎ। কিন্তু তাতেও লাভ হয়নি লেভারকুজেনের।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক