,

গাড়ি চাপায় সাইকেল আরোহীকে হত্যা, কুশল মেন্ডিস গ্রেপ্তার

news-image

স্পোর্টস ডেস্ক : নিজের জন্য বড় বিপদ ডেকে এনেছেন কুশল মেন্ডিস। বেপরোয়া গাড়ি চালিয়ে ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহী বৃদ্ধকে চাপা দিয়ে মেরে ফেলেছেন ২৫ বছর বয়সী শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার জন্য মেন্ডিসকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ঘটনাটি ঘটেছে রোববার (০৫ জুলাই) সকালে, দক্ষিণ কলম্বোর পানাদুরায়। এমন মর্মান্তিক ঘটনা ঘটানোর জন্য লঙ্কান ব্যাটসম্যানকে গ্রেপ্তার করার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দেশটির পুলিশ কর্মকর্তা এসএসপি জালিয়া সেনারত্নে।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট স্থগিত থাকার পর এই সপ্তাহ থেকে পাল্লেকেল্লেতে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা। মেন্ডিসও সেই ট্রেনিং ক্যাম্প স্কোয়াডে আছেন। এরই মধ্যে রোববার সকালে গাড়ি চালানোর সময় দূর্ঘটনাবশত ঐ সাইকেল আরোহীকে চাপা দিয়ে বসেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় বৃদ্ধটির।

নিহত ব্যক্তি পানাদুরা গোরাকাপোলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এসএসপি সেনারত্নে। আজ বিকেলে মেন্ডিসকে কোর্টে চালান করে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম এই ব্যাটসম্যান দেশের হয়ে ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির