,

শহীদ আফ্রিদি করোনামুক্ত হলেন

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস থেকে সেরে উঠেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। স্ত্রী ও দুই মেয়েসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে আফ্রিদি জানিয়েছেন, নতুন করে করোনা পরীক্ষায় তাদের করোনা নগেটিভ এসেছে।

গত ১৩ জুন কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন ৪০ বছর বয়সী আফ্রিদি। বৃহস্পতিবার করোনা মুক্তির খবর দিয়ে কঠিন সময়ে সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি।

পাকিস্তানের ক্রিকেটে করোনা বেশ ভালোভাবেই হানা দিয়েছে। এরই মধ্যে জাফর সরফরাজ নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। আফ্রিদির আগে করোনার আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন আরেক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার তৌফিক ওমর।

কিছুদিন আগে ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে ১০জনের করোনা পজিটিভ আসে। যাদের মধ্যে ৬ জনের দ্বিতীয় দফায় ফল নেগেটিভ এসেছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির