,

জোকোভিচ ও তার স্ত্রী করোনামুক্ত

news-image

স্পোর্টস ডেস্ক : করোনামুক্ত হলেন নোভাক জোকোভিচ ও তার স্ত্রী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নম্বর ওয়ান টেনিস তারকা এই স্বস্তির খবর দিয়েছেন।

১০ দিন আগে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সার্বিয়ান তারকা জোকোভিচ।

করোনা মহামারির মাঝেই ব্যক্তি উদ্যোগে সার্বিয়া ও ক্রোয়েশিয়ায় জোকোভিচ আয়োজন করেন আদ্রিয়া ট্যুর প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট। সতর্কতা অবলম্বন না করায় টুর্নামেন্টে অংশ নেওয়া একাধিক টেনিস তারকা করোনাভাইরাসে আক্রান্ত হন। জোকোভিচ এমনকি তার কোচও ছিলেন সেই তালিকায়।

এনিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয় জোকোভিচকে। নিজের ভুল স্বীকার জোকোভিচ ক্ষমা চেয়েছিলেন। এরপরও সমালোচনা না থামলে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা বর্নাবিচ।

জোকোভিচ ও তার কোচ ছাড়াও আদ্রিয়া ট্যুরে অংশ নেওয়া তিন তারকা গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিচ ও ভিক্টর ট্রোইকি করোনা পজিটিভ হন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির