,

মনোহরের আইসিসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) পরবর্তী চেয়ারম্যান কে হবেন, এই প্রশ্ন সবার মাঝে ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সংস্থাটির একাধিক বৈঠকের পরও এর উত্তর মিলছিল না। এরই মধ্যে বুধবার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোহরের সড়ে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। দুই বছর করে মোট দুইবার আইসিসির চেয়ারম্যান পদে ছিলেন মনোহর। সেই মেয়াদ এবার শেষ হল।

বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, পরবর্তী চেয়ারম্যান আসার আগ পর্যন্ত দায়িত্ব সামলাবেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বুধবারের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়।

আগামী সপ্তাহের মধ্যেই চেয়ারম্যান নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করে আইসিসি। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসনে ফের নতুন কোনো মুখ দেখতে পাওয়া এখন সময়ের অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির