,

ক্রিকেটার অপুর মা-বাবাসহ করোনা নেগেটিভ

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। শুধু তিনি নন, তার মা-বাবারও করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।

আজ বুধবার সকালে দৈনিক আমাদের সময়কে করোনা নেগেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই।

এর আগে গত ২০ জুন নমুনা পরীক্ষায় ক্রিকেটার অপুসহ তার মা-বাবার করোনা পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হওয়ার পর নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন এই ক্রিকেটার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নারায়ণগঞ্জের অসহায় মানুষদের নানাভাবে সাহায্য–সহযোগিতা করে আসছিলেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। করোনার সময় ব্যক্তিগত ও সম্মিলিতভাবে করোনা দুর্গতদের সাহায্য করেছেন তিনি। দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

কাজের অংশ হিসেবে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলেন অপু। সেখান থেকে আসার পরই করোনার আক্রান্ত হন এই ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির