,

ডি ককরাও ফিরছেন অনুশীলনে

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার ধাক্কা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে দ্রুতই। ৮ জুলাই স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট দিয়েই ফের শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেট। নিজেদের মাঠে ইংল্যান্ড এরপর খেলবে পাকিস্তানের বিপক্ষে। এই তিন দেশ বেশ আগেই অনুশীলনে ফিরেছিল। সঙ্গে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটাররাও অনুশীলন শুরু করেছে। এবার বল-ব্যাটের অনুশীলনে নেমে পড়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

ফ্যাফ ডু প্লেসি, কুইন্টন ডি ককদের অনুশীলন শুরুর জন্য সরকারের কাছ থেকে এরই মধ্যে সবুজ সংকেত পেয়ে গেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। বেশ আগেই অবশ্য ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুশীলন শুরু করার অনুমতি চেয়ে আবেদন করেছিল সিএ। কিন্তু করোনা পরিস্থিতি ভালো না থাকায় সেই সময় অনুমতি পায়নি তারা।

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, প্রাথমিকভাবে অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসবে সিএ। যেখানে আলোচনা করা হবে বিধিনিষেধের বিষয়গুলো নিয়ে। ছেলেদের এবং মেয়েদের উভয় বিভাগেই অনুশীলন শুরু করতে চায় সিএ।

করোনা প্রাদুর্ভাবের কারণে দক্ষিণ আফ্রিকায় মার্চ থেকেই বন্ধ রয়েছে ক্রিকেট। কদিন আগে এক ম্যাচে তিন দলের নতুন ফরম্যাটের একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা জানিয়েছিল সিএ। তারিখ চূড়ান্ত করলেও তখন অনুশীলন বা খেলার জন্য সরকারের অনুমতি মেলেনি।

দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজারের বেশি। মৃত প্রায় আড়াই হাজার।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির