,

করোনা মুক্ত হলেন হাফিজসহ ৬ পাকিস্তানি ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দ্বিতীয় দফার পরীক্ষায় যাদের মধ্যে ৬ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে। মোহাম্মদ হাফিজও আছেন এদের মধ্যে।

গতকাল অবশ্য খবর বেরিয়েছিল দ্বিতীয় দফার পরীক্ষাতেও হাফিজ করোনা পজিটিভ হয়েছেন। মঙ্গলবার করোনা পজিটিভ আসার পর বুধবার ব্যক্তি উদ্যোগে পরীক্ষা করান হাফিজ। যে টেস্টের ফল নেগেটিভ আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করে পিসিবির তিরস্কারও পেতে হয়েছে হাফিজকে। তবে পিসিবির ব্যবস্থাপনায় দ্বিতীয় দফায়ও তার করোনা আক্রান্ত হওয়ার খবর গুজব বলেই প্রমাণিত হলো।

পিসিবি ব্যবস্থাপনায় গত সোম ও মঙ্গলবার প্রথম দফায় করানো পরীক্ষায় যে ১০ জন করোনা আক্রান্ত হয়েছিলেন তারা হলেন- মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলি।

এদের মধ্যে দ্বিতীয় দফার পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে হাফিজ, ওয়াহাব, শাদাব, ফখর, রিজওয়ান ও হাসনাইনের। হারিস রউফ, হায়দার, ইমরান, কাশিফ ভাট্টি ও সাপোর্ট স্টাফ মালাঙ্গ আলির ফলাফল এবারো পজিটিভ এসেছে। আর আগে যাদের নেগেটিভ এসেছিল তাদের কারো ফলাফলে পরিবর্তন আসেনি।

অবশ্য প্রথম দফায় করোনা পজিটিভ আসা ১০ জনকে রেখেই পাকিস্তান দল রবিবার রওনা দেবে ইংল্যান্ডের উদ্দেশ্যে। পর পর দুইবার পরীক্ষায় নেগেটিভ এলে পরে তাদের ইংল্যান্ড পাঠানো হবে।

আপাতত ২০ ক্রিকেটার ও ১১ জন সাপোর্ট স্টাফ নিয়ে ইংল্যান্ড যাবে পাকিস্তান দল। রিজার্ভ দলের পেসার মুসা খান ও উইকেটকিপার-ব্যাটসম্যান রোহিল নাজির দলের সঙ্গে ইংল্যান্ড উড়ে যাবেন।

ইংল্যান্ডে গিয়ে প্রথমে করোনা পরীক্ষার পর সবাইকে ১৪দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা