,

৩০ বছর পর লিভারপুল চ্যাম্পিয়ন

news-image

স্পোর্টস ডেস্ক : ৩০ বছরের অপেক্ষার অবসান হলো লিভারপুলের। ইয়ুর্গেন ক্লপের লিভারপুল এখন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। বৃহস্পতিবার রাতে চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ২-১ গোলের হারে ৭ ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে লিভারপুল।

বুধবার রাতে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। সেই জয়ের পর চ্যাম্পিয়ন হতে বাকি থাকা ৭ ম্যাচে আর ২ পয়েন্ট প্রয়োজন ছিল অল রেডদের।

তবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিটি নিজেদের ম্যাচে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে, এটাই ছিল সমীকরণ। চেলসি সিটিকে হারিয়ে লিভারপুলের শিরোপা উৎসবে মাতার উপলক্ষ এনে দিয়েছে।

ইংল্যান্ডের শীর্ষ লিগে এটি লিভারপুলের ১৯তম শিরোপা। ১৯৮৯-৯০ সালের পর এই প্রথম।

স্ট্যামফোর্ড ব্রিজে এদিন সিটির বিপক্ষে ৩৬ মিনিটে লিড নেয় চেলসি। গোলটি করেন পুলিসিক। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে কেভিন ডি ব্রুইন সমতা ফেরান সিটির পক্ষে। তবে ৭৭ মিনিটে ফার্নানদিনহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সিটি। আর পেনাল্টি থেকে উইলিয়ান চেলসিকে এগিয়ে দেন ২-১ এ। শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল। সিটি হারলেও ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল। সমান ম্যাচে চেলসি ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে ভালোভাবে থাকাটাই চেলসির বড় প্রাপ্তি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির