,

ঘোষণা আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের!

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যে কি আছে তা অনুমান করাও যেন খুব কঠিন। এই কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান আর্ল এডিংস নির্ধারিত সময়ে আসর আয়োজনের চিন্তাকেও অবাস্তব বলেছিলেন। তবে পরে আবার সংস্থাটির নতুন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি আশার কথা বলেন। এমনকি মাঠে দর্শক নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা বলেন তিনি।

তবে যে যাই মন্তব্য করুণ, করোনা ধাক্কা কাটিয়ে অক্টোবর-নভেম্বরে নির্ধারিত সূচিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়ে বড় প্রশ্ন চিহ্ণই ঝুলে আছে। ক্রিকেট ভক্তরাও অধীর আগ্রহে বসে আছেন আইসিসির সিদ্ধান্ত জানতে। এ অবস্থায় ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে দাবি করেছে আইসিসির বৃহস্পতিবারের সভাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা আসতে যাচ্ছে।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি দেওয়া হবে না। তবে বিশ্বকাপের সমস্ত সম্ভাব্যতা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আসর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই আসছে।

আইসিসি তাদের সবশেষ তিন সভায় বিশ্বকাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

করোনাভাইরাসের কারণে এ বছরের বিশ্বকাপ স্থগিত হলে ক্রিকেট অস্ট্রেলিয়া এ ক্ষেত্রে পরবর্তী বিশ্বকাপের স্বাগতিক হতে আগ্রহী। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এ ক্ষেত্রে রাজি হওয়ার সম্ভাবনা কম। ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি আসর বসার কথা রয়েছে।

বিশ্বকাপ স্থগিত হলে সেই সময়ে আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত পেলে তারা যা নিয়ে এগোতে পারে। তাই বিসিসিআইও যে অধীর অপেক্ষায় আইসিসির সিদ্ধান্তের জন্য, সেটি না বললেও চলছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির