,

বাংলাদেশের ফুটবল পিছিয়েছে, মামুনুল মানতে নারাজ

news-image

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক অতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বলার মতো সাফল্য নেই। সবশেষ কবে ট্রফি এসেছে এটাও মুহূর্তে মনে করা কঠিন। ২০০৯ সালের পর সাফ ফুটবলের চার আসরের কোনোটাতেই গ্রুপের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ।

তবে এরপরও বাংলাদেশের ফুটবল পিছিয়েছে এটা মানতে নারাজ জাতীয় দলের সিনিয়র ফুটবলার মামুনুল ইসলাম। বরং শেষ দুই বছরে জাতীয় দলের কিছু পারফরম্যান্স উল্লেখ করে মামুনুলের দাবি বাংলাদেশের ফুটবল এখন আগের থেকে অনেক গোছানো।

এক ভিডিও বার্তায় মামুনুল বলেন, ‘বাংলাদেশের খেলা এখন অনেক গোছানো। জাতীয় দলের সাম্প্রতিক ম্যাচগুলোর মধ্যে এশিয়ান গেমসে এই প্রথমবার দ্বিতীয় রাউন্ডে ওঠা, কাতারের সাথে জয়, বিশ্বকাপ বাছাই পর্বের প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করা, ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র – এইগুলো পেশাদারিত্ব ও উন্নতিরই দৃষ্টান্ত।’

জামাল ভূঁইয়ার আগে জাতীয় দলে আর্ম ব্যান্ড ছিল মামুনুলের কাছেই। সাবেক এই অধিনায়ক ইতিবাচকভাবে দেশের ফুটবল সমর্থন করার অনুরোধ করেছেন। আবাহনীর মিডফিল্ডার বলেন, ‘ইতিবাচকভাবে আমাদের সমর্থন করুন, যেন খেলোয়াড়েরা অনুপ্রেরণা পায়।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির