,

আগুয়েরোর হাঁটুতে সফল অস্ত্রোপচার

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো জানিয়েছেন, তার হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩২ বছর বয়সী তারকা এই তথ্য জানান।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা জানান আগুয়েরো। হাঁটুতে অস্ত্রোচপার করতে মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় যান তিনি। সেখানকার একটি হাসপাতালেই অস্ত্রোপচার হয় তার।

আগুয়েরোর সেরে উঠতে পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তাই এই মৌসুমে আর ঘরোয়া ম্যাচে মাঠে নামা হবে কিনা সেটি বড় প্রশ্নই হয়ে রইল। চ্যাম্পিয়ন্স লিগেও তাকে পাওয়া যাবে কিনা এনিয়ে নিশ্চিতভাবে বলতে পারছেন না সিটির কোচ পেপ গার্দিওলা।

স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরু হবে আগস্টে। টুর্নামেন্ট আকারে শেষ হবে বাকি থাকা লিগ।

উল্লেখ্য, গত সোমবার বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগে সিটির ৫-০ গোলে জেতা ম্যাচে চোট পান আগুয়েরো। বিরতির আগ মুহূর্তে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির