রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচি অনুযায়ীই এশিয়া কাপ হবে : পিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতির তেমন উন্নতি না হলেও সূচি অনুযায়ীই এ বছরের এশিয়া কাপ হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। আর আসরটির আয়োজক দেশ হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কা।

করোনাভাইরাস সংকটের কারণে এরই মধ্যে স্থগিত বা বাতিল করা হয়েছে অনেক সিরিজ বা টুর্নামেন্ট। গুঞ্জন, স্থগিত হয়ে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি অনুষ্ঠানের জন্যও শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে এবারের এশিয়া কাপ।

এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে করাচিতে এক সংবাদ সম্মেলনে ওয়াসিম খান বলেন, “এশিয়া কাপ সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল ২ সেপ্টেম্বর ইংল্যান্ড সফর থেকে ফিরবে। তাই আমরা সেপ্টেম্বর বা অক্টোবরে টুর্নামেন্টটি খেলতে পারব।”

“অন্যান্য বিষয়গুলো সময়ের সঙ্গে পরিষ্কার হবে। এশিয়া কাপ নিয়ে আমরা আশাবাদী। কেননা শ্রীলঙ্কায় করোনাভাইরাসের খুব বেশি সংক্রমণ নেই। তারা না পারলে, সংযুক্ত আরব আমিরাতও প্রস্তুত আছে।”

পাকিস্তান ক্রিকেটের সিইও জানান, এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে শ্রীলঙ্কাকে টুর্নামেন্টটি আয়োজনে সম্মতি আছে তাদের। বিনিময়ে এশিয়া কাপের পরের কোনো আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান।

ওয়াসিম খান জানান, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলেও ওই উইন্ডোতে খেলা কোনো সিরিজ খেলা যায় কি-না তা নিয়েও পিসিবি ভাবছে।

“ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার পর আমরা নিউজিল্যান্ডে যেতে পারি। তিনটি টেস্ট ও কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা আমাদের এখানে সফরে আসতে প্রস্তুত।”

পাকিস্তান সুপার লিগে স্থগিত হয়ে থাকা পাঁচটি ম্যাচ নভেম্বরে মাঠে গড়ানো যায় কি-না সেটাও ভেবে দেখা হচ্ছে বলে জানান ওয়াসিম খান।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু