,

পিএসজি’র ৩ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে ফ্রান্সে লকডাউনের সময়টাতে পিএসজির তিন খেলোয়াড় একজন কর্মকর্তা এই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তবে বর্তমানে তাদের নিয়ে এখন আর কোনো ঝুঁকি নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্লাবটি।

তবে কারা কারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদের নাম উল্লেখ করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চলতি সপ্তাহের শেষ দিকে আবারও অনুশীলনে ফেরার প্রস্তুতি নিচ্ছে পিএসজি। সে জন্য সোমবার করোনাভাইরাস টেস্ট করা হয় খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের।

পিএসজির বিবৃতিতে বলা হয়, যাদের শরীরে কভিড-১৯ এর লক্ষণ ছিল সেগুলো এখন আর নেই। তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ারও কোনো সম্ভাবনা নেই। অনুশীলন চালিয়ে যেতে পারবে তারা।

করোনাভাইরাস মহামারির কারণে বাকি ম্যাচগুলো শেষ না করেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে লিগ ওয়ানের মৌসুমে ইতি টানা হয়। তবে এখনো পিএসজি’র সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

দলটির সামনে রয়েছে ফরাসি কাপ ও লিগ কাপের ফাইনাল। রয়েছে আগস্টে লিসবনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগের খুদে সংস্করণ ‘ফাইনাল এইট’ টুর্নামেন্টের খেলা। গুরুত্বপূর্ণ এসব লড়াই সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামতে যাচ্ছেন এমবাপে নেইমাররা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির