বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থগিত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস সংকটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজটি স্থগিত করা হয়েছে। উভয় দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

সূচি অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নসশিপের অন্তর্ভুক্ত।

মঙ্গলবার এক বিবৃতিতে সিরিজের স্থগিতাদেশের কথা নিশ্চিত করেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তাতে বলা হয়, কভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিবেচনায় আগস্টের দিকে পুরো একটি ক্রিকেট সিরিজ আয়োজন কঠিন হবে। সেই সঙ্গে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও অন্যান্য কর্মকর্তাদের স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

“বর্তমান পরিস্থিতিতে বিসিবি ও এনজেটসি অনুধাবন করেছে যে, সিরিজটি পিছিয়ে দেওয়াটাই সর্বোত্তম হবে। আমরা বুঝতে পারছি, এই সিদ্ধান্ত উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য এটা হতাশাজনক খবর। দু’দেশের সমর্থকদের জন্য তো বটেই।”

করোনাভাইরাস সংকটের কারণে মার্চ থেকেই সব ধরনের খেলাধুলা বন্ধ বাংলাদেশে। চলমান সংকটের কারণে পাকিস্তান সফরের শেষ ধাপ আগেই স্থগিত করে বিসিবি। স্থগিত করা হয় ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ম্যাচও।

চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে ওই সিরিজ নিয়েও।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে