,

সিটির জয়ে লিভারপুলের অপেক্ষা বাড়াল

news-image

স্পোর্টস ডেস্ক : সমীকরণটা এমন ছিল যে, বার্নলির বিপক্ষে ম্যানচেস্টার সিটি হারলে নিজেদের পরের ম্যাচে জয় পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল। তবে করোনা বিরতির পর মাঠে ফিরেই নিজেদের প্রথম ম্যাচ ড্র করা লিভারপুরের অপেক্ষাটা বাড়ছে। কারণ পেপ গার্দিওলার সিটি হারা তো দূরে থাক, বার্নলিকে বিধ্বস্ত করে ছেড়েছে।

সোমবার ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলের জয় তুলে নেয় সবশেষ টানা দুইবারের চ্যাম্পিয়ন সিটি। লিগ শিরোপার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে আগেই। কিন্তু সিটি মাঠের খেলায় থাকছে দুর্দান্ত।

এদিন সিটির বড় জয়ে দুটি করে গোল করেছেন ফিল ফোডেন ও রিয়াদ মাহরেজ। অন্য গোলটি ডেভিড সিলভার।

এই জয়ে ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিটির। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৩০ বছর পর যারা লিগ শিরোপার প্রহর গুনছে।

সিটি এদিন জয় তুলে নেওয়ায় লিভারপুলের আর ৫ পয়েন্ট চাই শিরোপা নিশ্চিত করতে। বুধবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে লিভারপুল। বৃহস্পতিবার চেলসির বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে ম্যানসিটি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির