,

রংপুরে ২৪ ঘন্টায় আরও ২৫ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার ২৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।তিনি জানান,রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পীরগঞ্জ উপজেলায় তিন, বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় একজন করে, ফায়ার সার্ভিসের দুইজন সদস্য, রমেক হাসপাতালের একজন চিকিৎসক, মেট্রোপলিটন পুলিশের এক সদস্যসহ নগরীর পাশারীপাড়া, ধাপ, সিওবাজার, বাবুখাঁ, সর্দারপাড়া ও তামপাট এলাকার একজন করে রয়েছেন।

এছাড়া গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুরে চার ও গোবিন্দগঞ্জে তিনজন, কুড়িগ্রাম জেলা সদরে এক ও চিলমারীতে একজন এবং লালমনিরহাটের কালিগঞ্জের একজন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য