,

রংপুরে ইউপি চেয়ারম্যান দম্পতিসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত

news-image

রংপুর ব্যুরো: রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে দুই জেলায় আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর সদরের মমিনপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের প্রকৌশলী স্বামীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন কর্মচারী রয়েছেন।

রোববার  সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরে ১৪ জন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের ৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

আক্রান্তরা হলেন, গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী, গঙ্গাচড়া উপজেলার তিন জন, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন কর্মচারী, পীরগাছা উপজেলার একজন, রংপুর সদরের মমিনপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের প্রকৌশলী স্বামী, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগের কর্মচারীসহ নগরীর পর্যটন মোড় এলাকার এক নারী এবং ধাপ লালকুঠি,  কুকরুল ও তামপাট এলাকার একজন করে রয়েছেন।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১০ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ২২৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নয়জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি