,

আশরাফুলের জন্ম ক্রিকেট খেলার জন্যই : মাশরাফী

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, ‘মোহাম্মদ আশরাফুলের জন্মই হয়েছিল ক্রিকেট খেলার জন্য।’ ক্রিকেটের বাইরে অন্য কিছু হতে পারতেন আশরাফুল, এমন কিছু খুঁজে পান না মাশরাফী।

দেশের ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা মাশরাফী এবং আশরাফুলের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরু একই সময়ে। দুজনই তাই খুব ভালো বন্ধু। একে অপরকে তারা চেনেন খুব ভালোভাবেই। বন্ধু আশরাফুলকে সেই দেখা থেকেই এমনটা বলছেন মাশরাফী।

বুধবার ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এ লাইভ আড্ডায় যুক্ত ছিলেন মাশরাফী। সেখানে সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদ স্লগ ওভার পর্বে মাশরাফীর কাছে ২৫টি প্রশ্ন রাখেন।

যার একটি প্রশ্ন ছিল এমন- ‘আমি পাঁচ জন ক্রিকেটারের নাম বলব, আপনি বলবেন তারা ক্রিকেটার না হলে তাদের অন্য ক্যারিয়ার কী হতে পারত?

তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আশরাফুল এই পাঁচ ক্রিকেটার সম্পর্কে জানতে চাওয়া হয়।

আশরাফুল প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে মাশরাফী বলেন, ‘আশরাফুল আমার কাছে মনে হয়, হি ওয়াজ বোর্ন টু প্লে ক্রিকেট…। যদি না হতো, আমার ধারণা সে খুব ভালো মানুষ… ভালো মানুষ হতো।’

সাকিব প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, পরিবারের খুব কড়া কর্তা হতো। তাসকিন আহমেদ সম্পর্কে তার উত্তর- নায়ক। লিটন সম্পর্কে বলেন, ‘আমার ধারণা বাসার ভেতরে সব থেকে কম কথা বলে কে? মানে ওকে খুঁজে বের করতে হতো, ও কোথায় আছে।’

তামিমকে নিয়ে মাশরাফী মজা করে বলেন, ‘চাপাবাজ হতে পারত।’

এ জাতীয় আরও খবর

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী