,

গ্রেপ্তারের পর নিষিদ্ধ মাদুসানকা

news-image

স্পোর্টস ডেস্ক : হেরোইনসহ গ্রেপ্তার হওয়া তরুণ পেসার সিহান মাদুসানকাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

মঙ্গলবার এক বিবৃতিতে এসএলসি জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সিহান মাদুসানকাকে সব ধরনের ক্রিকেটকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’ বোর্ডের পক্ষ থেকে তদন্ত শেষ না পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

গত ২৩মে ২৫ বছর বয়সী ডানহাতি পেসার মাদুসানকাকে হেরোইনসহ আটক করে পুলিশ। এসময় এই ক্রিকেটারের সঙ্গে তার এক বন্ধুও ছিল। স্থানীয় ম্যাজিস্ট্রেট মাদুসানকাকে ২ জুন পর্যন্ত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই আলোড়ন ফেলেছিলেন মাদুসানকা। সবে তখন শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। মাদুসানকাকে ‘ট্রাম কার্ড’ হিসেবে নিয়ে এসেছিলেন বাংলাদেশে।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অভিষেক করান। বাংলাদেশের বিপক্ষে অভিষেক ওয়ানডেতেই গড়েন হ্যাটট্রিকের কীর্তি। মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন।

সেই সিরিজেই একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেন। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি মাদুসানকার। ছিলেন একেবারেই আলোচনার বাইরে। হঠাৎ নেতিবাচক খবরের শিরোনামে এসেছেন এবার।

এ জাতীয় আরও খবর

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী